সারাদেশ

লঞ্চে অসুস্থ যাত্রী পরিবহন নয়

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: করোনাকালে আসন্ন ঈদ-উল-আযহা উদযাপনে লঞ্চে ঈদযাত্রায় অসুস্থ মানুষ পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। মাস্ক ছাড়া চলাচল করলে আইন প্রয়োগ করতে নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, লঞ্চমালিক সমিতি ও পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের প্রজ্ঞাপন অনুসারে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

লঞ্চে অবশ্যই যাত্রার আগে ও শেষে জীবাণুনাশক পানি স্প্রের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সকলেরই মাস্ক ও যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা, কোনো যাত্রী বা পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাস্ক ব্যবহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও লঞ্চের ধারণ ক্ষমতা অনুসারে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।

এছাড়া যাত্রার আগেই যাত্রীদের কেবিন ও ডেকের টিকিট সংগ্রহ, শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা, লঞ্চ টার্মিনালের বাইরে ডেকের যাত্রীদের জন্য আলাদাভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা, অসুস্থ যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট দপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং কার্যক্রম থাকার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বিআইডব্লিউটিএ’র যুগ্ন পরিচালক আজমল হুদা মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ লঞ্চ মালিক-শ্রমিক সমিতির সদস্যরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা