টেকনাফে গোলাগুলি, ইউপি সদস্যসহ নিহত ২
সারাদেশ

টেকনাফে গোলাগুলি, ইউপি সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার: টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইউপি সদস্যসহ দু্ইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বর্তমান ইউপি মেম্বার মৌলভী বখতিয়ার আহমদ ওরফে বখতিয়ার মেম্বার (৫৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ই-ব্লকের ইউসুফ আলীর ছেলে মো. তাহের (২৭)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে টেকনাফ থানা পুলিশ। এ সময় ইয়াবাপাচার মামলার এজাহারভুক্ত আসামি ইউপি মেম্বার মৌলভী বখতিয়ার ও রোহিঙ্গা যুবক মো. তাহেরকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় ইয়াবা মজুদের কথা স্বীকার করেন। তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কিছু ইয়াবাকারবারি আটকদের ছিনিয়ে নিতে গুলি ছোঁড়েন।’

‘এতে পুলিশের এসআই মাঝহারুল ইসলাম, কনস্টেবল মো. শহিদুল ইসলাম, মো. হাবিব ও আবু হানিফ আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি দেশে তৈরি এলজি, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ২০ হাজার পিস ইয়াবাসহ আসাামি মৌলভী বখতিয়ার প্রকাশ বখতিয়ার মেম্বার ও রোহিঙ্গা যুবক মো. তাহেরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে থেকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই ওসি।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা