সারাদেশ

ইলিশায় দুর্ঘটনায় পতিত দুটি লঞ্চের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ঢাকা থেকে বরিশাল আসার পথে দুর্ঘটনায় ভেঙে যাওয়া লঞ্চ দুটির যাত্রা বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার নৌ-যান দুটি পরিদর্শন করে যাত্রা বাতিল করেছেন।

আজমল হুদা জানান, ‘লঞ্চ দুটি পরিদর্শন করেছি। মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র না পাওয়া ওই দুটি লঞ্চ রুটে সংযুক্ত হতে পারবে না।’

বুধবার (২২ জুলাই) রাত ২টার একটু পরে মেঘনার ইলিশা চ্যানেলে এমভি মানামী লঞ্চ ডুবোচরে আটকে যায়। লঞ্চটি চর থেকে নামতে উচ্চগতিতে ব্যাক গিয়ারে নামতে গিয়ে তার পিছন থেকে যাওয়া সুন্দরবন-১০ লঞ্চটিতে সজোরে ধাক্কা মারে। এতে সুন্দরবন লঞ্চের মাঝখানের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মানামী লঞ্চের পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান দাবি করেন, ভিএইচএফ এ পেছনে যাওয়ার খবরটি সুন্দরবন-১০ লঞ্চকে অবহিত করা হয়েছিলো। কিন্তু ওই লঞ্চ তার দেওয়া তথ্য গুরুত্ব না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমানের দাবি, ভিএইচএফ এ কোনো সিগন্যাল পাঠায়নি মানামী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা