সারাদেশ

যশোরে নকল পণ্যের কারখানা, জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরে অনুমোদনহীন কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য, কেমিকেল ও নকল পণ্য তৈরির কয়েকটি মেশিন জব্দ করা হয়েছে। অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করে এর মালিক মামুন-অর-রশিদকে এক বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের কিসমত নওয়াপাড়ায় জেলা প্রশাসন, র‌্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়।

দণ্ডিত মামুন-অর-রশিদ ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিজ বাড়িতেই এই কারখানা গড়ে তোলেন।

যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী আতিকুর রহমান জানান, অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ বোতলজাত নকল পাওয়ার হ্যান্ডওয়াস, নকল পাওয়ার ভিক্সল, নকল ভলভো পাওয়ার ব্যাটারির পানি, পাওয়ার টয়লেট ক্লিনার, প্রায় ৫২ ড্রাম সালফিউরিক ও ৪১ ড্রাম হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়েছে।

সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অবৈধ কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। তবে অভিযানে গিয়ে তথ্যের চেয়ে আরো বেশি অপকর্মের প্রমাণ পান কর্মকর্তারা। ড্রাম, ড্রাম সালফিউরিক ও হাইড্রোক্লোরিক এসিড সেখানে মজুদ রাখা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলা আকাশের নিচে এসব ঝুঁকিপূর্ণ কাঁচামাল পড়ে আছে। কারখানাটিতে নিয়োগকৃত কোনো স্বীকৃত কেমিস্ট নেই। অক্ষরজ্ঞানহীন শ্রমিকরা ইচ্ছামত ঝুঁকিপূর্ণ রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করেন এসব পণ্য। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া অভিযানে কারখানার মধ্যেও অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশ পাওয়া যায়। কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন নেই। অবৈধভাবে বাড়িতে এভাবে নকল পণ্য তৈরি করে যশোর, খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন দোকানে সরবরাহ ও জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মামুন-অর-রশিদ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা