নিহত মো.জোবায়ের ও তার স্বজনদের আহাজারি। ছবি সান নিউজ
সারাদেশ

কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত রাকিব ও পলাশ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশে আরাকান আরসা নেই

নিহত মো.জোবায়ের (১৮) বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে এবং নোয়াখালীর সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র ছিল। তারা নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাসায় ভাড়া থাকত।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাড়ির সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদদ করা হচ্ছে।

আরও পড়ুন: ফের বিয়ে করেছেন অপু বিশ্বাস!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালের দিকে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর কিশোর গ্যাংয়ের ৮-১০জন সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে আহত হয়ে, একই সাথে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।

ওসি আর জানায়, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় মামলা হবে। সেই সঙ্গে অভিযুক্ত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা