সারাদেশ

নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরায় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ।

আরও পড়ুন: যানজটে নাকাল রাজধানীবাসী

এ সময় তাদের কাছ থেকে অন্তত ২০ কেজি মা ইলিশ মাছ, ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (১০ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের এ জরিমানা করেন। এরআগে একইদিন ভোরে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদীর সূর্যমূখী ঘাট থেকে তাদের আটক করা হয়।

নৌ পুলিশ জানায়, ভোরে হাতিয়ার সূযমূখী ঘাট এলাকার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকার করছে কয়েকজন জেলে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় একটি মাছধরা ট্রলার, ২০ কেজি মাছ ও জালসহ ৫ জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন: সেতুতে হামলা সন্ত্রাসবাদী কাজ

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় ইতিমখানায় বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা