তে মাথায় গাছের ডাল পড়ে অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন (৪০) হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) রাত ১০টায় আঞ্চলিক
সারাদেশ

গাছের ডাল পড়ে ইউএনও অফিসের কর্মকর্তা নিহত

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে মাথায় গাছের ডাল পড়ে রাজাপুর ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) রাত ১০টায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোবাইল ছিনতাই, হাতেনাতে আটক

পুলিশ ও নিহতের স্বজনরা জানানা, বরিশাল থেকে মেটোরসাইকেলে করে ঝালকাঠির বাসায় ফিরছিলেন মনির হোসেন। নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকা আসলে তার মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে নিহত মনির হোসেনের স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না নিহতের পরিবার। মনিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: ২১ পূজামণ্ডপে আ’লীগ নেতার অনুদান

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, নিহত মনির হোসেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা