ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন ও সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. সালেকুজ্জামান খান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব-পূজা!

সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায়। মাইক্রোবাসটি ছিল একটি বিয়ে অনুষ্ঠানের। তারা নাটোরের বনপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন, পান্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫) নিহত হয়েছেন। নিহত পান্না নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আর জাহাঙ্গীর হোসেন (৫০) বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তাদের বাড়ি নাটোরের বনপাড়ার কালিকাপুর পল্লী বিদ্যুতের পেছনে। আহত আটজনকে বিভিন্ন মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের তারিখ জানালেন বুবলী

জানা গেছে, নাটোরের বনপাড়া থেকে সোমবার (৩ অক্টোবর) রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হায়েজ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫৬-১৮৯৯)। যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা তারপর ব্রিজের স্টিলের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় মাইক্রোবাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. সালেকুজ্জামান খান জানান, খবর পেয়ে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠায়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা