সারাদেশ

ট্রাকে ধাক্কা দিয়ে চালক নিহত

সান নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে আওয়াল সরদার (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান ও হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলম।

আরও পড়ুন: পূজায় কোনো ধরনের হুমকি নেই

সোমবার (৩ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের গোকুলখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ জানায়, ভোরের দিকে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে একটি খালি ট্রাক নিয়ে যাচ্ছিলেন চালক আওয়াল সরদার। গোকুলখালি বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাটবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আওয়াল সরদারের মৃত্যু হয়।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে প্রেম করেছি: পূজা চেরি

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ট্রাকের মধ্যে আটকা থাকা চালকের মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলম বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকচালক ঘুমিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ এবং ট্রাক আমাদের হেফাজতে আছে। নিহতের স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা