সারাদেশ

উলিপুরে প্রতারণার শিকার নদী ভাঙন প‌রিবার!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সাড়ে চার লাখ টাকা দিয়ে জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ভাঙন কবলিত দুটি পরিবার। জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো প্রাণ নাশসহ নানান হুমকি ধামকি দিচ্ছে প্রভাবশালীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় পরিবার দুটি।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে মমিনুল ইসলামের কাছ থেকে ২০১৬ সালে খতিয়ান নম্বর ৫০২ ও ২৪৮ নম্বর দাগের ২৮ শতক জমি ক্রয় করেন ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার অসহায় জাহিদুর রহমান ও আলতাফ হোসেন।

মমিনুল ইসলাম স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতে সমুদয় টাকা পরিশোধ করে নেন এবং কবলা দলিল করে দিবেন বলে স্টাম্পে লিখে দেন। কিন্তু দীর্ঘ সাত বছরেও তিনি জমি দলিল না করে দিয়ে নানান তালবাহানা করে আসছেন এবং বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এ ছাড়া ইতিমধ্যে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে ১০-১২ টি মিটিং করে সময় নিয়ে কালক্ষেপণ করছেন। তার চার মেয়ে ও জামাতা এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নারী সংক্রান্ত মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবেন বলে হুমকিও দিচ্ছে। এমতাবস্থায় অসহায় ওই পরিবার দুটি আতঙ্ক ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।

জমি বিক্রেতা মমিনুল ইসলামের সাথে কথা হলে জমিটি বিক্রয় করার কথা স্বীকার করলেও জমি রেজিস্ট্রি করে দিচ্ছেনা কেন এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।

ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে সমস্যাটির সমাধান করতে পারি নাই। আগামী এক সপ্তাহের মধ্যে বসে বিষয়টি সমাধান করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, এ নি‌য়ে অ‌নেক‌দি‌ন থে‌কে ঝা‌মেলা চল‌তে‌ছে, কিন্তু বিষয়‌টি ফয়সালার চেষ্টা ক‌রে ব‌্যর্থ হ‌য়ে‌ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা