সারাদেশ

ত্রিশালে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার: পরশনিখিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক যুবলীগ পরিবারে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। মানবিকতার ছোঁয়া পরিলক্ষিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালনে।

নাম পরিচয়হীন, ভবঘুরে নিরাশ্রয়ীদের মাঝে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা প্রচার, আনন্দ ভাগাভাগি করে নিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলায় সরকারী আশ্রয় কেন্দ্রে একটি ব্যতিক্রম জন্মদিন পালন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক,সাবেক সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
মোঃসাব্বির আহমেদ ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোর ছাত্রনেতা শরীফ নাফে আসসাবের মনির এর পরিকল্পনা ও বাস্তবায়নে জন্মদিন পালন অনুষ্ঠিত হয়।

এছাড়াও অন্যান্য উপস্থিতির মাঝে ছিলেন মাজহারুল আনোয়ার রুবেল সাধারণ সম্পাদক, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ত্রিশাল উপজেলা।

সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ জাককানইবি মোঃআশরাফুজ্জামান রিয়াদ সহ-সভাপতি, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মো. মোজাম্মেল হক অনিক, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। মশিউর রহমান রাহাত সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক, জাককানইবি ফাহাদুজ্জামান সোহাগ সাবেক সাধারণ সম্পাদক মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগ, জাককানইবি। যুবলীগ কর্মী শাকিল মাহমুদ সহ আরও অনেকে।

এ সময় আশ্রয় কেন্দ্রের নিবাসীদের মাঝে আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে কেক খাইয়ে দেয়া,শুভ জন্মদিন শেখ হাসিনা আওয়াজে হাতাতালিতে ভালবাসার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় এসব স্বজনহারা, নাম পরিচয়হীনদের মাঝে। আনন্দের এ মিলনে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মোঃ রেদোয়ান হোসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা