সারাদেশ

স্কুলছাত্রীর খুনির ফাঁসির দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার ঘটনায় খুনির ফাঁসির দাবিতে ফের ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্রেমের টানে দুই জা উধাও

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঘন্পাব্যাপী সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা জড়ো হয়ে খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমার বোন কবরে? খুনি কেনো বাহিরে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই।

আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় আটক শিক্ষক-ছাত্রী

উল্লেখ্য, বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিকে (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) গ্রেফতার করে। শুক্রবার আদালত রনির ৩ দিনের মঞ্জুর করে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি রনি হত্যার কথা স্বীকার করে। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদের আদালত আসামি রনি ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা