তিস্তায় ডুবে কৃষকের মৃত্যু
সারাদেশ

তিস্তায় ডুবে কৃষকের মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ধানের চারা নিয়ে সাঁতরে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে মোহাম্মদ আলী কিনু (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

২১ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যার পর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাদারীপাড়া গ্রাম এলাকায় তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী কিনু চর মাদারীপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে মোহাম্মদ আলী কিনু তিস্তার নদীর মাঝ চরে আমন ধান রোপণের জন্য ধানের চারা নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে যান। পরে তার স্বজন ও এলাকাবাসী নদীতে দিনভর খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।

আরও পড়ুন : সরকারি চাকরিতে ৩৯ মাস ছাড়

সন্ধ্যার পর তিস্তা নদীতে একজন মাঝি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দিলে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা