বিজেপি নেতা খসরুর ১ম মৃত্যুবার্ষিকী পালিত
সারাদেশ

বিজেপি নেতা খসরুর মৃত্যুবার্ষিকী পালিত

ভোলা : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম আবদুল্লাহ আল মামুন খসরু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ছিলো ২০ সেপ্টেম্বর। নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর উকিলপাড়া গোরস্থান জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে গোরস্থান জামে মসজিদের এতিমখানায় কোরআন খতম করা হয়।

২১ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় এ উপলক্ষ্যে বিজেপি ভোলা জেলা শাখা সংগঠনের নতুন বাজারের কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। বিজেপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নুরনবী, জেলা যুব সংহতির সভাপতি মোঃ নূরে আলম ছিদ্দিকী টিটু বক্তব্য রাখেন।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

অনুষ্ঠান পরিচালনা করেন সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, কোর্ট জামে মসজিদের ঈমাম মাওলানা মাকসুদুল্লাহ আমিনী।

অনুষ্ঠানে মরহুম খসরু মিয়ার ছোট ভাই মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল হক আজাদ, জহিরুল হক বাদল, সাংবাদিক এডভোকেট নজরুল হক অনুসহ যুব সংহতি, সেচ্ছাসবক পার্টি, ছাত্র সমাজ ও ওলামা পার্টিসহ জেলা বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা

অনুষ্ঠানে বক্তাগণ মরহুম আবদুল্লাহ আল মামুন খসরু মিয়ার ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিজেপির রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা