কোটি টাকার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
সারাদেশ

কোটি টাকার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আদিল তপু , ভোলা প্রতিনিধি: ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ।

আরও পড়ুন: আ’লীগ সংবিধানের বাইরে যাবে না

বুধবার (১৪ সেপ্টেম্বর ) সকাল থেকে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন ভাংতির খাল গ্রাম ও দৌলতখান উপজেলার বিভিন্ন গ্রামে কোস্ট গার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

জব্দকৃত এসব জালের মধ্যে চারলাখ মিটার অবৈধ মশারী জাল ও ২ টি পাই জাল রয়েছে। এসব জালের মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। পরে মৎস্য কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্তিতিতে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ জানান, এসব মশারী ও পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা