ছবি: সংগৃহীত
সারাদেশ

দৌলতখানে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন: আ’লীগের শান্তি সমাবেশ শুক্রবার

আগামী ২১ মে দৌলতখান উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সকাল ১০ টার পর প্রার্থীরা নিজ নিজ পছন্দের জায়গায় মিলাদ ও দোয়ার মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দেন।

দৌলতখানের সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাবুল চৌধুরী চরখলিফা মাদ্রাসা মাঠে বিশাল প্যান্ডেল করে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সমর্থকদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেন।

আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার মানুষের উপস্থিতি ও বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাদেগণও উক্ত মিলাদে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বিএনপির প্রতি জনগণের ঘৃণা রয়েছে

এছাড়া দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান দৌলতখান আওয়ামী লীগ অফিসের সামনে প্যান্ডেল করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেন।

আনোয়ার হোসেন জাহাঙ্গীর দৌলতখান উত্তর মাথায় ও আনিসুর রহমান বাবুল মধ্য বাজারে দোয়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: কাতারের আমির ঢাকায় পৌঁছেছেন

সাবেক উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আনোয়ার হোসেন সেলিম, আনোয়ারুল ইসলাম, আ. অদুদ হাওলাদার ও অনিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আইনুন নাহার রেনু, শিউলি আক্তার, বিবি ফাতেমা ও কহিনুর ওবায়েদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা