সারাদেশ

শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ঝন্টুকে লাঞ্ছনায় অভিযুক্ত ওয়াদুদ সরকারকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। এ সময় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফের বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের হাতে স্মারকলিপি তুলে দেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াছেক আলী সোনার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক মিজানুর রহমান ও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূট্টু, প্রধান শিক্ষক শামসুর রহমান শাহীন, আসাদুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, ইসাহাক আলী, আব্দুল আউয়াল, শাহজাহান আলী, গোলাম কিবরিয়া মানিকসহ অন্যান্য উপজেলার ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মারিয়াম খাতুন বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ওসিকে বলা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে পলাতক থাকায় তাকে গ্রেফতারে বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেলেন ইমরান খান

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর আন্ত:স্কুল ফুটবল খেলা চলাকালে তুচ্ছ ঘটনায় চান্দাই গ্রামের ওয়াদুদ সরকার প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে জানা গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা