সারাদেশ

খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ওসি তদন্তসহ ৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ফের বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া মোড় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাজৈর থানার তদন্ত ওসি সহ কমপক্ষে ৫ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেপারীপাড়া ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের দুই দল কিশোর।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ ও এসআই নাজমুল হাসান সহ ৫ জন আহত হয়। এসময় বেশকিছু দোকান ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ জানান, আমিসহ সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হাসান আহত হয়েছি। বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা