রাজীব নূর
সারাদেশ

বিডিনিউজের সাংবাদিক রাজীব নূর হামলার শিকার

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের এসাইনমেন্ট এডিটর রাজীব নূর।

আরও পড়ুন: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হামলায় রাজীব নূর ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া সাংবাদিক আহত হয়েছেন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১১ সেপ্টম্বর) বেলা ৩টায় বানিয়াচং উপজেলা সদরের রুপরাজখার পাড়ায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক রাজীব নূর জানান, বানিয়াচংয়ের ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তিনি তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যান। এ সময় দখলদার ওয়াহিদ মিয়া লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে ফেলা দিয়েছে হামলাকারীরা।

রাজীব নূর বলেন, আমার আঘাত খুব মারাত্মবক নয়। তবে মারাত্মক হতে পারত। ইট নিয়ে আমার সঙ্গীর ওপর হামলা করা হয়েছে। একটুর জন্য রক্ষা পেয়েছে সে। আমরা বানিয়াচং হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা করতে যাব।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা