মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

মা ও মেয়েকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

শওকত জামান, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় এলাকায় হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করা হয়।

হযরত খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. খাজা নাসীরুল্লাহর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের শিক্ষক ডা. শফিউল্লাহ, মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটির তথ্য সম্পাদক সাংবাদিক শামীম আলম, হারুনুর রশিদ, শিক্ষার্থী জুবায়ের আহমেদ জিন্নাহ প্রমূখ।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

এ সময় বক্তারা বলেন,পরিকল্পিতভাবে মেডিকেল কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্রী কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগম জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে পার্শ্ববতী বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার মেহেদী হাসান নিপুনের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরের দিন রবিবার সকালে উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তারের গলাকাট লাশ উদ্ধার করা হয়। আর মেয়ের লাশ উদ্ধারের পরের দিন সোমবার সন্ধ্যায় বাঁশচড়া ইউনিয়নের বড়ইতাড় এলাকার একটি খালের পানি থেকে মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শামীম হাসান ও মামুন মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা