ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক গুলি করে যুবনেতা, ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিতের নওশতি বাজারে ওই বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার লোকের সমাগম হয়। বিক্ষোভ মিছিল শেষে পস্তারী হাই স্কুল মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বক্তারা বলেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার লোকের উপস্থিতিই প্রমাণ করে দেয়, এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

বক্তারা আরো বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বিএনপি। প্রয়োজনে জীবন দিয়ে হলেও অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে কেন্দ্রিয় নির্দেশে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে।

আরও পড়ুন: লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ময়মননিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম শামছু, উপজেল বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্চাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নয়ন, যুবদল নেতা এড. সারোয়ার জাহান, এড. আজিজুল হাই সোহাগ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পদাক ওসমান গণি বকুল, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, বড়হিত ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল, সাধারণ সম্পাদক বিপ্লব সহ সকল ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা