বোয়ালমারীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
সারাদেশ

বোয়ালমারীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের ধাক্কায় মিম নামে (৫) এক শিশু নিহত হয়েছে। নিহত মিম বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের দিনমজুর রাজু সিকদারের মেয়ে।

আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

রোববার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটার দিকে নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। দুই ভাই ও দুই বোনের মধ্যে মিম ছিল তৃতীয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মিম সকাল সাড়ে দশটার সময় মা ও দাদির সঙ্গে পার্শ্ববর্তী বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মিমকে ধাক্কা দেয়। এতে মিম গুরুতর আহত হয়।

এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

এ ব্যপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা ইশরা জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, মৃত শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়া হয়েছে উপ-পুলিশ পরিদর্শক মো. মামুন ইসলামকে। তিনি আরো বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা