ভাতিজার বিরুদ্ধে চাচার লিখিত অভিযোগ
সারাদেশ
ফেসবুকে পোস্ট

ভাতিজার বিরুদ্ধে চাচার লিখিত অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুহাম্মদ শামসুল হুদা মামুন (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার ছাড়ানোর অভিযোগে আপন ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী চাচা।

আরও পড়ুন : প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব কোম্পানীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী মুহাম্মদ শামসুল ইসলাম মামুন, উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়ির মো.মকবুল আহমদের ছেলে। তিনি পেশায় একজন দলিল লিখক।

অপরদিকে, তার আপন ভাতিজা নাজমুল হুদা বিজয় (২০)। গত বুধবার (৩১ আগস্ট) তার নিজের ফেইসবুক আইডি থেকে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছবিসহ তার বিরুদ্ধে পোস্ট দেয়। ওই ফেসবুক পোস্টে বিজয় তার চাচার বিরুদ্ধে অভিযোগ তুলেন, তার চাচা তার দাদাকে দীর্ঘদিন ঘরে আটক রেখে দাদার থেকে সম্পূর্ণ সম্পত্তি লিখে নেয়।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

সংবাদ সম্মেলনে মুহাম্মদ শামসুল হুদা মামুন বলেন,তার ভাতিজার এমন অভিযোগ সম্পূর্ণ অন্যায় এবং মিথ্যাচার। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, তার বাবার মালিকীয় জায়গার পরিমান ৭৮৩ শতাংশ। তার দুই ভাই ৪ বোন। উক্ত জায়গা থেকে তার বড় ভাই নুরুল হুদা দুলাল তাকে না জানিয়ে ৭৮৩ শতাংশ জমি থেকে ২০১০ সালে ২১নং অছিয়ত নামা দলিলের মাধ্যমে বাবার থেকে ৭০৩ শতাংশ জমি রেজিষ্ট্রি করেন। ওই দলিলের লেখক ছিলেন আমার ভাইয়ের শ্বশুর আবুল খায়ের আমিন। যার মাধ্যমে আমার চার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। পুনরায় আমার বোনদেরকে সম্পত্তি দেওয়ার কথা বলে বড় তালবাহানা শুরু করে।

আরও পড়ুন : কমেছে ডলারের দাম!

এক পর্যায়ে তিনি সৌদি চলে যান। পরবর্তীতে বড় ভাইয়ের থেকে কোন সমাধান না পেয়ে বাবা আমাদের পাঁচ বোনকে নার্য্য পাওনা সম্পত্তি একত্রে রেজিস্ট্রে করে দেন। এখনো বাবার কাছে ৩৭০শতাংশ ভূমি অবশিষ্ট আছে। বাবা সেই তহবিল থেকে আমার ভাই নুরুল হুদা দুলালের বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী তার মালিকীয় ১৯৯ শতাংশ ভূমি যে কোন সময় বাবার থেকে দলিল দ্বারা রেজিস্ট্রি করে নিতে পারবে। তাতে তাদের কোন আপত্তি থাকবেনা। তারপরও বাবার তহবিলে আরও ১৭১ শতাংশ ভূমি থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বোন, হাসিনা আক্তার, বিবি নূর জাহান, রোকেয়া বেগম, পারভীন আক্তারসহ তাদের স্বামীরা প্রমূখ।

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল হুদা বিজয় দাবি করেন, আমি যে সব অভিযোগ করেছি একটিও মিথ্যা নয়। আমার কাকা তার বোনদের যোগ সাজশে দাদার থেকে সম্পত্তি হাতিয়ে নিয়েছে। দাদা সব জায়গায় স্বাক্ষর করে তবে ওই দলিলে দাদার টিপ সই কেন থাকবে।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) গনেশ মজুমদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা