মাদক বেচাকেনায় বাঁধা দেওয়ায় মুক্তিযোদ্ধাকে মারপিট
সারাদেশ

মাদক বেচাকেনায় বাঁধা, মুক্তিযোদ্ধাকে মারপিট

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বেচাকেনায় বাঁধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনকে মারপিট।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায়। আহত বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত-নইম উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত-সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে মাদক সম্রাট খোকন ব্যাপারী (৩২) দীর্ঘদিন যাবৎ আইনশৃংঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বাঁধা দিলে তাকে মারপিট করা হয়।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

এ সময় ওই মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়।

পরে স্থানীয়রা মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দেন। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা