নোয়াখালীতে শাওনের গায়েবানা জানাজা
সারাদেশ

নোয়াখালীতে শাওনের গায়েবানা জানাজা

নোয়াখালী প্রতিনিধি : নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মি মো.শাওন প্রধানের গায়েবানা জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাইজদী শহরস্থ নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। নিহত শাওন প্রধান (২০)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মি ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাছের,নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রহিম রিজবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

প্রসঙ্গত,নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মিদের সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহ পুলিশি পাহারায় গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা