মেয়ের শোকে বাবার আত্মহত্যা
সারাদেশ

মেয়ের শোকে বাবার আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়ের অসুস্থতার শোকে বাবা গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন। বুধবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ফের সহজকে ২ লক্ষাধিক টাকা জরিমানা

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের নজরুল ইসলাম বেপারী (৫০) ৩ মেয়ে ৩ ছেলে ও এক স্ত্রী নিয়ে একটি সুখের সংসার নিয়ে বসবাস করে আসছে।

এরই মাঝে নজরুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে মিথিলা আক্তার শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এঅবস্থায় গত রোববার সন্তান মিথিলাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন বাবা নজরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মিথিলার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এ অবস্থায় বুধবার সকালে মিথিলা হাসপাতাল থেকে ফোন করে বাবা নজরুল ইসলামকে বলে তার শরীর ভালো না একটু দেখে যাওয়ার জন্য। কিন্তু বাবা নজরুল অসুস্থ মেয়ের এমন কথা শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন। এদিকে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক মেয়েকে দেখতে হাসপাতালে যেতে হবে এই ভেবে নজরুল বুধবার সকাল ১১টায় খাওয়া দাওয়া শেষ করে। কিন্তু মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে এমন শোক যেনো কিছুতেই মানতে পারছে না বাবা হয়ে। এমন চিন্তা করতে করতে হঠাৎ রশি হাতে নিয়ে চলে যায় বাড়ির গোডাউন করে। সেখানে গিয়ে দীর্ঘদিন যাবত মেয়ে অসুস্থ হয়ে কষ্ট করছে এমন শোকে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

আরও পড়ুন: গম আমদানি করবে সরকার

এদিকে পরিবারের লোকজন অসুস্থ মেয়েকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে বলে নজরুল কে খুঁজতে থাকে। অনেক খুঁজাখুঁজির পর বসত ঘরের সাথে গোডাউনের দরজা খুলে নজরুলকে ফাঁসিতে ঝুলে রয়েছে দেখতে পায় তার মেঝো ছেলে ফয়সাল মিয়া। পরে তার ডাকচিৎকারে পরিবারের লোকজন এসে নজরুল ইসলাম কে ফাঁসিতে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ দিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা