গৌরীপুরে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা
সারাদেশ

গৌরীপুরে বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ খুচরা সার বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

সোমবার (২৯ আগস্ট) উপজেলার পৌরসভা মাছ বাজার এলাকা হতে মোঃ চান মিয়াকে চার হাজার ও শাহ্গঞ্জ এলাকার খুচরা ব্যবসায়ী আল-আমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা রামগোপালপুর ও কলতাপড়া বাজারে পৃথক আরেকটি অভিযান চালান ।

আরও পড়ুন : কমছে জ্বালানি তেলের দাম

এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সংশ্লিষ্ট আইনে মোঃ জামাল ও ফিরোজ মিয়ার থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌরীপুর থানার পুলিশ সদস্যরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা