ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সারাদেশ

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত চিশতি টেক্স এন্ড এ্যাপারেলস লিমিটেডে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

আরও পড়ুন : থামছে না অবৈধপথে ইউরোপ যাত্রা

সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রমিকরা ফ্যাক্টরী থেকে ২৭ টি সেলাই মেশিন বাহিরে বের করে এনে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক সূত্রে জানা যায়, ওই ফ্যাক্টরীতে তারা ৫০০ শ্রমিক কর্মরত আছেন। গত ২৫ তারিখে তাদের জুলাই মাসের বেতন পরিশোধের কথা থাকলেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেননি। এমনকি পর্যাপ্ত কাজ না থাকায় এবং বেতন পরিশোধ না করেই ২৯ তারিখ বেতন দেয়ার কথা বলে গত ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

গতকাল ২৯ আগস্ট সকালে শ্রকিরা ফ্যাক্টরিতে এসে বেতন পরিশোধ না করার সিদ্ধান্ত জানতে পেরে ফ্যাক্টরির ভিতর থেকে ২৭ টি সেলাই মেশিন ফ্যাক্টরির বাইরে নিয়ে আসে এবং রাস্তায় মেশিনগুলো রেখে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন : দেশ এখন জঙ্গিমুক্ত

দুপুরে মালিকপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ১২ সেপ্টেম্বর জুলাই মাসের বেতন পরিশোধ করা হবে এবং ফ্যাক্টরির সুইং ও ফিনিশিং সেকশন আগামী ১১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে শুধুমাত্র কাটিং ও স্যামপল সেকশন চালু থাকবে। পরে শ্রমিকরা উক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তায় রাখা ২৭ টি সেলাই মেশিন ফ্যাক্টরী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

ফ্যাক্টরীর অ্যাডমিন ম্যানেজার রুবেল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : কমছে জ্বালানি তেলের দাম

শিল্পপুলিশ-৫ ময়মনসিংহ জোন এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, বকেয়া বেতন বিষয়ে চিশতি ফ্যাক্টরীতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়ার কথা শুনেছেন। তিনি ভালুকার বাইরে আছেন। এসে ঘটনার বিষয়ে জানার পর বলতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা