ধর্ষণ অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা
সারাদেশ

ধর্ষণের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে বিয়ের প্রলোভনে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে এক মালেশিয়া প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন : গুজবে কান দেবেন না

অভিযুক্ত আশিকুর রহমান আশিক (২৩) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে।

শনিবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে চারজনকে আসামিকে করে নারীও শিশু নির্যাকন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভিকটিম তার খালার বাসায় ৬-৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করে। অভিযুক্ত আশিক মালেশিয়া প্রবাসী। ৪ বছর আগে তার মা-বাবা ভিকটিমসহ তার পরিবারকে জানায় তাদের ছেলে মালেশিয়াতে একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য সাহায্য করতে হবে। তখন তরুণী তাদের কথা সরল মনে বিশ্বাস করে তার মা-বাবার মাধ্যম্যে তার সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে।

আরও পড়ুন : চা বাগানে আনন্দ উল্লাস

যোগাযোগের এক পর্যায়ে আশিক তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট সে মালেশিয়া থেকে দেশে আসে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর তার খালার বাড়িতে কেউ না থাকার সুবাধে বিয়ে করে আশ্বাস দিয়ে দুই দিন তাকে ধর্ষণ করে। তারপর তাকে নির্যাতিতা তরুণী বিবাহের জন্য বললে সে বিভিন্ন অজুহাতে তালবাহানা করে।

আরও পড়ুন : ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা