সারাদেশ

ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার, পালিয়েছে স্বামী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজাসহ দীপালি বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

তবে ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ী শিপন শেখ (৩৮) পালিয়ে যায়। এ ঘটনায় শিপন শেখ ও দীপালি বেগমকে আসামি করে শনিবার রাতে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

জানা যায়, শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পূর্বপাড়া গ্রামের শিপন শেখের বাড়িতে অভিযান চালায়। শিপন শেখ ওই গ্রামের আজাহার শেখের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নারী সদস্য শিপনের স্ত্রী দীপালি বেগমের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় ওই রাতেই বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদী হয়ে শিপন শেখ ও দীপালি বেগমকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার হচ্ছেন টুকু

এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পলাতক আসামি শিপন শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দীপালি বেগমকে রোববার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা