মুন্সীগঞ্জে বিএনপির কার্যালয়ে তালা
সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির কার্যালয়ে তালা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

দলটির কার্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতাকর্মীরা তালা দিয়েছে বলে দাবী করেছেন বিএনপি। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ও দলীয় নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা দিয়েছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারি মো. দেলোয়ার হোসেন দেলু বলেন, বিকেল দিকে পার্টি অফিসে খুলতে যাই। পরে পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হয়েছে। পরে আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যার পরে গিয়ে দেখি অফিস তালা দেওয়া।

আরও পড়ুন : সংসদ অধিবেশন বসছে রোববার

শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন বলেন, আমরা বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির মিছিলে ছিলাম। ছাত্রলীগ মনে করেছে আমরা ক্লাবে আসবো। তাই তারা তালা মেরেছে।

জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন বলেন, শাসক গোষ্ঠীর লোকজন তাদের পাটি অফিসে তালা মেরেছে। আমরা দলীয় সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নিবো।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসী সংগঠন

জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, এটা কি আমাদের পাটি অফিস যে, আমরা তালা লাগাবো। এটা বিএনপির মিডিয়া বাজি।

সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, এই ঘটনাটি শুনতে পেরেছি। তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মী আমাদের কাছে অভিযোগ করেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা