“ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছরে রূপান্তর অযৌক্তিক ও হাস্যকর”
সারাদেশ

“ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছর অযৌক্তিক ও হাস্যকর”

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি: বৈশ্বিক কর্মবাজারে নানা বিবেচনায় যখন ভারত ও পাকিস্তানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছরে উন্নতি করা হয়েছে। আবার বিশ্বের অনেক দেশ এই কোর্সের মেয়াদ চার বছর বা তারও বেশি। তখন কি কারণে অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দিয়ে শিক্ষামন্ত্রী বাংলাদেশের এই কোর্সের মেয়াদ চার থেকে তিন বছরের করা অযৌক্তিক ও হাস্যকর। এ ধরনের স্বার্থান্বেষী চক্রান্ত থেকে বেড়িয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কারিগরি শিক্ষা সম্প্রসারণ, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার তীব্র শিক্ষক স্বল্পতা নিরসন, ল্যাব, ওয়ার্কশপ ক্লাসরুম সংকট নিরসনসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অভিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক চলছে

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন থেকে এসব কথা বলা হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম, সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সামসুদ্দিন তালুকদার।

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তরের সম্প্রতি ডাক্তার দীপু মনির এমপির বক্তব্যের প্রতিবাদও করা হয়।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ২২ বছর ধরে সফলতার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে এবং দেশে ও বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাদৃত হচ্ছেন। কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য দিচ্ছেন সেটি নানান প্রশ্নের জন্ম দিচ্ছে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

এ সময় উপস্থিত ছিলেন, আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ফরিদপুর জেলা শাখার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক শামসুল আলম মনি, কাউন্সিলর মোজাম্মেল হোসেন মৃধা, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নুরুল হক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা