ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক চলছে

শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি তারুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. উসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি হোসেন মোহাম্মদ মণ্ডল, অ্যাডভোকেট কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন।

আরও পড়ুন : ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা