বিনোদন পার্কে কলেজ ছাত্রী ধর্ষণ
সারাদেশ

বিনোদন পার্কে কলেজ ছাত্রী ধর্ষণ

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের বিনোদন কেন্দ্র 'পাতাকুড়ি' পার্কের ব্যবস্থাপক আব্দুল আউয়াল শাহকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮ টায় পার্কের গেট থেকে গ্রেফতার করে শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে সৈয়দপুর থানা পুলিশ।

আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন সম্রাট

পার্কের ভিতরের আবাসিক ভবনের একটি কক্ষে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার ক্ষেত্রে ধর্ষকের অন্যতম সহযোগিতাকারী হিসেবে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়ায় অধিকতর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মতিয়ার রহমান।

তিনি জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পাতাকুড়ি পার্কে বান্ধবীসহ বেড়াতে আসে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের কলেজ ছাত্রী লিজা (১৭)। এসময় ছবি তোলার সূত্র ধরে পরিচয় হয় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের আজগার আলী শাহ'র ছেলে শাহীন শাহ (১৯) এর সাথে। সেদিন কৌশলে লিজার মোবাইল নম্বর নেয় শাহিন শাহ।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

তিনদিন পর শাহিন মোবাইল করে লিজাকে দেখা করতে বলে। এতে রাজি না হলে তার কাছে লিজার যেসব ছবি আছে সেগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করা হবে বলে জানায় শাহিন। এমতাবস্থায় ভীত হয়ে ১৫ ফেব্রুয়ারি লিজা পাতাকুড়ি পার্কে আসলে শাহিন তাকে সরাসরি পার্কের ভিতরের আবাসিক ভবনের একটি কক্ষে নিয়ে যায়।

শাহিন আগে থেকেই বুকিং করেছিল তাই তারা রুমে ঢোকামাত্রই দরজা বন্ধ করে বাইরে তালা লাগিয়ে দেয় পার্ক কর্তৃপক্ষ। সেখানে লিজাকে ধর্ষণ করে শাহিন। এসময় উলঙ্গ অবস্থার ভিডিও করেছে সে। লিজা চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। বাধ্য হয়ে ঘন্টা খানিক পর লিজা নিরবেই বেড়িয়ে আসে এবং তাৎক্ষণিক বিষয়টা বাবা মাকে জানায়।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

ওইদিনই সৈয়দপুর থানায় মামলা দায়ের করে লিজার মা। এর প্রেক্ষিতে ঘটনার রাতেই শাহিন শাহ কে গ্রেফতার করে পুলিশ। লিজার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়। মামলার তদন্তে বেড়িয়ে আসে ধর্ষণ ঘটনার সাথে পার্ক কর্তৃপক্ষের যোগসাজশের বিষয়। তারই সূত্র ধরে পার্কের ম্যানেজারের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাতাকুড়ি বিনোদন কেন্দ্রের ম্যানেজার আব্দুল আউয়াল শাহ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার এবং দীঘলডাঙ্গি গ্রামের মৃত নেয়ামতুল্লাহ শাহ'র ছেলে। তিনি সাবেক বিডিআর সদস্য। কিছুদিন হলো সৈয়দপুরের বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব জয়নাল আবেদীনের কাছ থেকে তাঁর পাতাকুড়ি পার্কটি লিজ নিয়ে ব্যবসা করে আসছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা