সারাদেশ

মুন্সীগঞ্জে পুলিশ সুপার মাহফুজুর রহমানের যোগদান

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) তিনি মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম সদ্যবিদায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপার বর্তমানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়েছেন।

মাহফুজুর রহমান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন।

তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে পুলিশ ক্যাডারের সদস্যদের গঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক।

নবাগত পুলিশ সুপার এর আগে নরসিংদী জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের আইন শাখা, টাঙ্গাইল জেলার সদর সার্কেল এবং সর্বশেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ শাখার অ্যাসিস্ট্যান্ড ইন্সপেক্টর জেনারেল (এআইজি) হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত ও আধুনিক পুলিশ বিনির্মাণে আইজিপি নির্দেশনায় নিয়োগ, পদোন্নতি, পদায়নসহ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হাউজিং ও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশের গুরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ২০১৮ সালে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পেয়েছেন। এছাড়া তিনি ভালো ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ছয় বার আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ পান। তিনি পুলিশের আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সিংগাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতে ভ্রমণ করেন।

বাংলাদেশ পুলিশকে উন্নত ও আধুনিক পুলিশের পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে কাঙ্ক্ষিত জনবান্ধন মুন্সীগঞ্জ গড়তে নবাগত পুলিশ সুপার জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও নাগরিকবৃন্দের সকলের সহযোগিতা চেয়েছেন।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সিরাজদীখান সার্কেল) রাসেদুল ইসলাম, ডিআই-১ মোহাম্মদ হেলাল উদ্দিন, কোর্ট পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন, ওসি ডিবি আবুল কালাম আজাদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা