সারাদেশ

মানুষ আজ দিশেহারা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: পরিবহন ভাড়াসহ জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলার ভূঞাপুরে উপজেলা বিএনপি।

আরও পড়ুন: মুক্তি পেয়েছেন সেই দুই বোন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সবার স্থলে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন জিয়া

বক্তারা বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মবিশ্বাস হারিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ধর্ণা দিতে পাঠিয়েছিলেন অন্য দেশে। যাতে তার অবৈধ ক্ষমতা টিকে থাকে। এই ঘটনায় লজ্জাহীন আওয়ামী সরকার গোটা জাতিকেই অপমানিত করেছে। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ এখন স্বৈরতন্ত্রের চূড়ান্ত রুপ ধারণ করেছে। রাষ্ট্রের নিপীড়ক যন্ত্রগুলোর আধিপত্যই দেশের গণতান্ত্রিক শক্তির ওপর নিষ্ঠুরভাবে চাপিয়ে দেয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর বেআইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিএনপিসহ বিরোধী দল ও মতের নানা কর্মসূচির ওপর আক্রমণ চালাচ্ছে।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সারা দিয়ে আজ রাজপথে নেমেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা