মাদারীপুরে দুর্র্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
সারাদেশ
মাদারীপুরে দুর্র্ধর্ষ ডাকাতি

স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারের আমেরিকা প্রবাসী বোনের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এমনটাই অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোররাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদের বোন খাদিজা বেগম ও তার স্বামী মিল্টন শিকদার আমেরিকা প্রবাসী। তারা গত ৩০ শে জুন আমেরিকা থেকে মাদারীপুরের পৈতৃক বাড়ি মহিষেরচর এলাকায় আসেন।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে বাসার দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে ৮জন মুখোশধারী ডাকাত। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, ডলার ও মোবাইল ও ল্যাপটপ সহ ২০ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, আমি আর আমার স্বামী আমেরিকার সিটেজেন। গত ২ মাস আগে ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছি। গতকাল মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ডাকাতরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রাখা সোনার দুল, বালা, হার সহ ৬ থেকে ৭ ভরি সোনা, ১০ হাজার ডলার, আমেরিকা থেকে নিয়ে আসা ৫ টি আইফোন মোবাইল ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে দাবী তারা যেন দ্রুত ডাকাতদের গ্রেফতার করে আমাদের ডাকাতির মালামাল উদ্ধার করে দেয়।

আরও পড়ুন : জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার বলেন, রাতে আমার বোনের বাড়িতে মুখোশধারী ডাকাতদল সদস্যরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা জানান, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতাকৃতদের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা