বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

সান নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের কেউ না

শনিবার (২০ অগাস্ট) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসনেয়া বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)।

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ

পুলিশ এবং স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। তার চিৎকার শুনে নানী হোসনে আরা তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের একই তারে আটকে যান। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা দৌলতপুর বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুতের সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

আরও পড়ুন: সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিতে আমরা একই পরিবারের তিনজনকে হারালাম। এর আগেও বিদ্যুতের এসব সমস্যার বিষয় নিয়ে আমরা তাদের কাছে অভিযোগ করেছি। কিন্তু আমাদের অভিযোগ তারা শুনেনি।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা