সারাদেশ

পর্নোগ্রাফি বিক্রি, ব্যবসায়ী আটক

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হস্তান্তরের অভিযোগে চার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

আরও পড়ুন: বিএনপি আবারও ধরা খাবে

বুধবার (১৭ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার জোনাইল ও বাগডোব বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার বাগডোব গ্রামের মোঃ জয়েন উদ্দিনের ছেলে আল আমিন (২৭) ও রইছ উদ্দিনের ছেলে শামসুল হক (৪২), পার বাগডোব গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আজাদ হোসেন (২৯), এবং চাঁদপুর গ্রামের আছাদ আলীর ছেলে জসিম উদ্দিন (৩৫)।

আরও পড়ুন: ঢাকা বিশ্বের পঞ্চম দূষিত শহর

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম উপজেলার বাগডোব বাজার ও জোনাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চার জন অসাধু কম্পিউটার ও স্টুডিও ব্যবসায়ীকে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে হস্তান্তরের অভিযোগে আটক করা হয়।

এ সময় পর্ণোগ্রাফি সংগ্রহের কাজে ব্যবহৃত চারটি সিপিইউ, ১০ টি হার্ডডিক্স, চারটি মনিটর ও দুটি এসএসডি কার্ডসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে। পরে তাদের নামে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা