সারাদেশ

ঝরে পড়া শিশুদের পাঠদানে ফেরাতে প্রশিক্ষণ কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি: ঝরে পড়া শিশুদের আবারও পড়াশোনায় ফেরাতে নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক, সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকালে বেগমগঞ্জের সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নোয়াখালী ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ ও জেমস্।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো.গাউসুল আজম পাটওয়ারী, সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউল্লাহ ও জেমস্রে নির্বাহী পরিচালকআসাদুজ্জামান চৌধুরী প্রমূখ।

১২ দিন ব্যাপী প্রশিক্ষণে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষক ও তিনজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ঝরে পড়া শিশুদের আনন্দমুখর পরিবেশে পাঠদানের কলাকৌশল সম্পর্কে শিক্ষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা