মাদারীপুরে মাদক ব্যবসায়ী আটক
সারাদেশ

মাদারীপুরে মাদক ব্যবসায়ী আটক

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন আকন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন : ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

উপজেলার বালীগ্রাম ইউনিয়নের সনমন্দী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রিপন আকন সদর উপজেলার ছয়না গ্রামের ইসলাম আকনের ছেলে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের দিক নির্দেশনায় এস.আই রিপন মোল্লা সঙ্গীয় ফোর্সনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বালিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রিপন আকনকে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

আরও পড়ুন : তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়। এদিকে মাদক ব্যবসায়ী রিপন আকনের সাথে থাকা সদর উপজেলার কুকরাইল গ্রামের রমিজ বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী কটন বেপারী-(৩৫) পালিয়ে যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ডাসার থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আটককৃতদের আসামী রিপন ও পলাতক আসামী কটনের বিরুদ্ধে ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা