নারীকে সৌদি পাঠিয়ে অর্থ আত্মসাত
সারাদেশ

নারীকে সৌদি পাঠিয়ে অর্থ আত্মসাৎ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের বারাপৈল গ্রামের সিজিল মিয়া ও ধন মিয়ার বিরুদ্ধে বিদেশে নারী শ্রমিক পাঠিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৪ আগষ্ট তারিখে হবিগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী তাছলিমা বিবি।

আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

সূত্রে জানা যায়, বিদেশে লোক পাঠানোর দালাল সিজিল মিয়া তাছলিমা বিবিকে সৌদিআরবে একটি প্রাইভেট হাসপাতালের ক্লিনার ৩৫ হাজার টাকা বেতনের কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে গত ২১ মার্চ ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সৌদিআরব পাঠিয়ে দেয়। সৌদিতে সিজিল মিয়ার সহযোগিরা তাছলিমাকে একটি অফিসে বসিয়ে রাখে। তারপর কপিলের (আরবিয়ান) বাসায় নিয়ে যায়।

কপিল তাছলিমাকে খারাপ কাজের প্রস্তাব করলে সে অস্বীকৃতি জানায়। পরে কপিল জোরপূর্বক তাছলিমার সাথে শারীরীক সম্পর্কে লিপ্ত হয়। এই বিষয়টি সৌদি আরব থেকে মোবাইল ফোনে বাংলাদেশে সিজিল মিয়া ও ধন মিয়াকে জানালে তারা তাছলিমার কথা বিশ্বাস করেনি।

আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

এভাবে প্রায় প্রতিদিনই তাছলিমার উপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। তাছলিমা দেশে ফেরত আসার জন্য সিজিল মিয়া ও ধন মিয়াকে বার বার বলার পর তারা তাছলিমার স্বামী ইব্রাহিম মিয়ার কাছে ৮০ হাজার টাকা দাবি করে তাছলিমাকে ফেরত আনার জন্য নতুবা কপিলকে দিয়ে তাছলিমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।

ইব্রাহিম মিয়া কোন উপায় না পেয়ে মানইজ্জত ও প্রাণ রক্ষার ভয়ে অটোরিকশা বিক্রি করে সুদের উপর ঋণ নিয়ে ৮০ হাজার টাকা দেন। দুই মাস সৌদিআরবে বন্ধি অবস্থায় রয়েছে তাছলিমা। তার স্বামী ইব্রাহিম মিয়া ঢাকার এক লোকের মাধ্যমে টিকেটের টাকা পাঠিয়ে তাছলিমাকে দেশে ফেরত আনেন। তাছলিমা দেশে ফেরত আসার পর সিজিল মিয়া ও ধন মিয়ার কাছে টাকা ফেরত চাইতে গেল তারা টাকা ফেরত দিবে বলে কালক্ষেপন করে।

আরও পড়ুন: বাম জোটের হরতালের ডাক

সর্বশেষ গত ১৩ আগষ্ট সিজিল মিয়ার বাড়িতে ধন মিয়াকেও পেয়ে তাদের টাকা ফেরত দেয়ার কথা বললে তারা তাছলিমাকে খুন করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা