সারাদেশ

ট্রাকে সিএনজির ধাক্কা, হতাহত ৫

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচজন হতাহত হয়েছেন। এর মধ্যে দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপ‌জেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উপ‌জেলার কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা। এর আ‌গে তারা উপ‌জেলার আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বা‌ড়ি ফিরছিলেন।

আরও পড়ুন: মার্কিন বিমান হামলায় নিহত ১৪

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপপ‌রিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগতি সম্পন্ন সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত‌দের মর‌দেহ তা‌দের পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা