সারাদেশ

কার্গোতে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্গোতে অপর একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (২০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১ টার দিকে ঠাকুরগাঁও জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার লোহার গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) হারুন ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকার মনতাজ হোটেলের সামনে একটি কার্গো কাভার্ড ভ্যান রাস্তায় দাঁড়িয়েছিল ।ওই সময় ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক ওই কার্গোর পিছনে ধাক্কা দিলে মালবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকের ভেতরে থাকা হেলপার চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ওই হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাকের ড্রাইভারের কোন খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: মিত্রদের অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

হেলপারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, ট্রাকের ওই হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা