প্রায় ৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস
সারাদেশ

প্রায় ৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন : মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি

রোববার (১৪ আগস্ট) সকালে জামালপুর বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিক ভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে ।

ধ্বংস করা মাদকদ্রব্য গুলো হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৩৩৪ পিস মদের বোতল, গাঁজা ৫৩.৭৭ কেজি, ফেনসিডিল ৪৬৪ বোতল, বিয়ার ১৯ ক্যান, সেনেগ্রা ট্যাবলেট ৩৭১ পিস, ২ গ্রাম হেরোইনসহ ৩ টি নেশাজাতীয় ইনজেকশন।

আরও পড়ুন : সুইস রাষ্ট্রদূতকে হাইকোর্টে তলব

এ সময় জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, কুড়িগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানসহ জামালপুর ও কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ, পরিবেশ অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা