গাইবান্ধায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন
সারাদেশ

কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় দাফনের একমাস পর মায়ের দায়ের করা হত্যা মামলায় ময়নাতদন্তের জন্য হাছিম রায়হান (২) নামে এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমছে মৃত্যু ও শনাক্ত

শনিবার (১৩ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে হাছিম রায়হানের লাশ তোলা হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান ও পুলিশ উপস্থিত ছিলেন।

হাছিম রায়হান তাজনগর গ্রামের রুবেল সরদারের ছেলে। গত ১১ জুলাই স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর গত ১২ জুলাই বাড়ির পাশের একটি কুপে তার লাশ পাওয়া যায়। সেদিন রাতেই পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন : ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

হাছিম রায়হানকে হত্যা করা হয়েছে দাবি করে গাইবান্ধা আদালতে মামলা করেন তার মা হোসনে মমতা তিথি। পরে আদালতের নির্দেশে শনিবার দুপুরে হাছিম রায়হানের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা