ঠাকুরগাঁওয়ে সামাজিক বনায়ন সমিতির ১শ উপকারভোগীকে চেক প্রদান
সারাদেশ
সামাজিক বনায়ন সমিতি

ঠাকুরগাঁওয়ে ১শ উপকারভোগীকে চেক প্রদান

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার বিকেলে পাকলিক ক্লাব মাঠে এর সমাপনী অনুষ্ঠঅন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২টি সামাজিক বনায়নকারী সমিতির উপকারভোগীদের মাঝে চেক প্রদান করা হয়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহম্মেদ বেগ ও ঠাকুরগাঁও পৌর মেয়র আন্জুমান আরা বন্যা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া সামাজিক বনায়ন ও উপকার ভোগী সমিতির সভাপতি রফিকুল ইসলাম।

আরও পড়ুন: টের পাবেন কত ধানে কত চাল

জেলা প্রশাসক মাহবুবুর রহমান ঠাকুরগাঁও জেলাকে বজ্রপাত প্রবন এলাকা হিসেবে দাবি করে বাড়ির আশেপাশে বজ্রপাত নিরোধকবৃক্ষ হিসেবে তাল গাছ রোপনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে সকল প্রকার জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে সকলকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন।

সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের সামাজিক বনায়ন সমিতির ৫০ জন সদস্যের প্রত্যেককে ৬৩,৭১১.৭০ টাকার চেক এবং রানীশংকৈল উপজেলার একটি সামাজিক বনায়ন সমিতির ৫০ জন উপকারভোগীদের প্রত্যেককে ৩২,৬০০.৩৩ টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন: পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

রুহিয়া সমিতির উপকার ভোগী দবিরুল ইসলাম ও আব্দুল মজিদ চেক গ্রহন করেন। এছাড়াও কয়েকজন নার্সারী মালিককে ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে ১০দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা