সারাদেশ

অন্তঃসত্ত্বা কিশোরী, ধর্ষকের যাবজ্জীবন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় মোঃ হাসমত আলী (৩৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

রোববার (৭ আগস্ট) ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক এ আদেশ রায় প্রদান করেন। হাসমত আলী পৌর শহরের কলেজপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া মহল্লার প্রতিবেশী এক কিশোরীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার হাসমত আলী নামে এক যুবক। প্রেমে জড়িয়ে পড়লে ঘটনার দিন ভুল বুঝিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। এভাবে আরো কয়েকবার মেলামেশা করায় ওই কিশোরী একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

স্থানীয়ভাবে আপোষ মীমাংসার কথা বলে হাসমত আলী। পরে ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করলে ২০১০ সালের ২০ জুন ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।

পুলিশ মামলার ৩ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত হাসমত আলীকে দোষী সাব্যস্ত করে অপর ২ জনকে অব্যাহতি দানের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি আবু তৈয়ব মোঃ নজমুল হুদা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা