সারাদেশ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সেলিম ইসলাম (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

রোববার (৭ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের রেডিও সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত সেলিম ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম রেডিও সেন্টার এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। দেখতে পেয়ে আমি তাকে অটো চার্জার যোগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি এবং ভর্তি করে দিই। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এতে অবস্থার উন্নতি না হলে তাকে রংপুরে রেফার্ড করলে এর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তিনি মারা যান। কোন এক গাড়ির ধাক্কায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

এই বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, কোনো অভিযোগ না থাকায় হাসপাতালের প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কোন গাড়ির সাথে কিভাবে ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা