প্রতীকী ছবি
সারাদেশ

আদায় হচ্ছে বাড়তি বাস ভাড়া

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী দূরপাল্লার বিভিন্ন বাসে কোন ঘোষণা ছাড়া ভাড়া বৃদ্ধি করায় যাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে একইভাবে অভ্যন্তরীণ রুটের বাসগুলোতেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

শনিবার (৬ আগস্ট) সকালে নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ড, জামে মসজিদ মোড়, হাসপাতাল সড়কের বিভিন্ন পরিবহন কাউন্টারে নোয়াখালীর সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী লাল-সবুজ পরিবহন ছাড়া অন্য সব পরিবহনের বাসেই আগের ভাড়ার চেয়ে ৫০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে। নোয়াখালীর সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী লাল-সবুজ পরিবহন ছাড়া অন্য সব পরিবহনের বাসেই আগের ভাড়ার চেয়ে ৫০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে।

একুশে পরিবহনের কাউন্টারের একাধিক কর্মচারী বলেন, আজ (শনিবার) সকাল আটটা থেকে মালিকপক্ষের নির্দেশে তারা যাত্রীপ্রতি ভাড়া ৫০ টাকা বৃদ্ধি করেছেন। পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিলে ভাড়ার হার আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা।

আরও পড়ুন: সরকারের কোনো দরদ নেই

হিমাচল পরিবহনের বাস কাউন্টারের কর্মচারীরাও একই তথ্য দেন। এছাড়া সোনাপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী বাঁধন ও রেসালাহ পরিবহনসহ অন্যান্য পরিবহন কোম্পানির বাসগুলোতেও পূর্বনির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

হাসপাতাল সড়কে ঢাকাগামী যাত্রী লেবু মিয়া ও বাহার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার কোনো কথাবার্তা ছাড়াই হুট করে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ ভাগ বাড়িয়ে দিয়েছে। এখন পরিবহন কোম্পানিও কোনো ধরনের আলোচনা ছাড়াই অতিরিক্ত ভাড়া আদায় করছে। মাঝখানে আমরা সাধারণ জনগণ বাড়তি খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি।’

আরও পড়ুন: জাপান-যুক্তরাষ্ট্রে মহামারি

ঢাকা-সোনাপুর রুটের পরিবহন ব্যবসায়ী রজমান হোসেন বলেন, ডিজেলের দাম যেভাবে বাড়ানো হয়েছে, তাতে একটি বাস নোয়াখালী থেকে ঢাকা যেতে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ বেড়ে যাবে। ওই হিসেবে যাত্রীপ্রতি কমপক্ষে ১০০ টাকা ভাড়া বাড়াতে হবে। তা না হলে পরিবহন মালিকেরা লোকসানের মুখে পড়বে।

সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে একুশে পরিবহনের নোয়াখালী অঞ্চলের মহাব্যবস্থাপক ছালামত উল্যাহ বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা আপাতত যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়তি ভাড়া আদায় করার জন্য কাউন্টারগুলোতে নির্দেশনা দিয়েছেন। ঊর্ধ্বতনমহলের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা